• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণে ৮৭৯ জনের ফলাফল পরিবর্তন

| নিউজ রুম এডিটর ১০:৫৭ অপরাহ্ণ | ২৮/০৮/২০২৩ শিক্ষাঙ্গন

এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি : ২০২৩ সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৮৭৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।২৮ আগস্ট সকাল ১০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হয়।কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)মোহাম্মদ শহিদুল ইসলাম জানান,২০২৩ সনের এসএসসি পরীক্ষার ২৪ টি বিষয়ে ২৭০৬০ জন শিক্ষার্থী ৬৫০৪০ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।এর মধ্যে ৮৭৯ জনের ফল পরিবর্তন হয়।যার মধ্যে ৯৪ জন জিপিএ ৫ পান।১৮০ জন ফেল থেকে পাশ করেন এবং ৬০৫ জনের গ্রেড পরিবর্তন হয়।কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই বাচাই শেষে ২৮ আগস্ট ফলাফল প্রকাশিত হয়।ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

উল্লেখ্য,গত ২৮ জুলাই ২০২৩ সনের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ০৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়।এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ ভাগ।