=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে গৃহবধূর ঘরে প্রেমিক, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু

| নিউজ রুম এডিটর ৭:০১ অপরাহ্ণ | ১৭/০৯/২০২৩ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরকীয়া প্রেমিকের ধাক্কায় গৃহবধূর শ্বশুর আমির আলীর (৬০) মৃত্যু হয়েছে। অভিযুক্ত প্রেমিক কছিম উদ্দিনকে (৩৬) আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আটক প্রেমিক কছিম উদ্দিন ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত আমির আলীর ছেলে কাজের সন্ধানে ঢাকায় থাকায় ছেলের বউ তার তিন সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী কছিম উদ্দিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। প্রায় রাতেই কছিম উদ্দিন ওই গৃহবধূর ঘরে যাতায়াত করতেন। মধ্যরাতে গৃহবধূর ঘরে প্রবেশ করেন কছিম উদ্দিন।
বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির আলী ওই ঘরের দরজা বন্ধ করে প্রতিবেশীদের খবর দেন। এ সময় ঘরের দরজা ভেঙে কছিম উদ্দিন বাইরে বের হতে চেষ্টা করলে আমির আলীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূর শ্বশুর আমির আলী। স্থানীয়রা কছিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমির আলীর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।