=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট পাড়ায় উত্তাপ, বিশ্বকাপ দলে কি থাকছেন তামিম?

আজ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটে আবারও উত্তাপ শুরু হয়ে গেছে। সাকিব-তামিম বিরোধ আবারও প্রকাশ্যে উঠে এসেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে দু’জনের বিশ্বকাপ যাত্রায়।

সোমবার মধ্যরাতে আলোচনা হয়েছে বিসিবি সভাপতির বাসায়, যা সমাধানে বিসিবি ধারস্থ হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

একদিন পর (বুধবার) বিশ্বকাপ যাত্রা করবে বাংলাদেশ, তার আগে বিশ্বকাপের দল ঘোষণার কথা। কিন্তু তার আগে হঠাৎ থমথমে হয়ে উঠেছে দেশের ক্রিকেট। আবারও তামিম ইকবাল থেকেও ঘটনার সূত্রপাত। ইস্যুটাও পুরনো, ‘ফিটনেস।’

অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে কথা বলেন নিজের ফিটনেস নিয়েও। জানান, এখনো শতভাগ ফিট নন তিনি।

তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময় নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তামিম। এমনকি এই ওপেনার কথা বলেছেন সরাসরি বিসিবি সভাপতির সাঙ্গেও। যেখানে দাবি করেছেন, নয় ম্যাচের (গ্রুপ পর্বে) বিশ্বকাপে মোটে পাঁচ ম্যাচে খেলবেন!

দলের সেরা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বরাবরই ফিটনেসকে বাড়তি গুরুত্ব দেওয়া এই অলরাউন্ডার দিতে চান না কোনো ছাড়! আনফিট কোনো প্লেয়ারকে দলে চান না তিনি। এই এক ইস্যুতেই সাকিব নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড সভাপতিকে। জানা যায়, তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে থাকলে সাকিব আল হাসান অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান।

সাকিবের নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বিসিবি কর্তা জানিয়েছে, ‘বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।’

এই নাটকের শেষ কোথায়? আজ দুপুরের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কথা নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তাই অপেক্ষা কেবল কয়েক ঘন্টার। তখনই জানা যাবে দ্বন্দ্ব কিংবা চাওয়া-পাওয়া শেষে কারা যাচ্ছেন বিশ্বকাপ অভিযানে।