=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

| নিউজ রুম এডিটর ৫:২৮ অপরাহ্ণ | ১১/১০/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে সাপের কামড়ে সুমি আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। সুমি আক্তার দক্ষিণ দলগ্রাম এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি চাপারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার। পরে রাতে বিছানায় থাকা বিষধর সাপ ডান হাতের বুড়ি আঙ্গুলে দংশন করে। সাথে সাথে তার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাঁড়ফুক করে। পরে তার অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।

নিহতের দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পারিনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যাথায় কাতর হয়ে গিয়েছিল। তার হাত দিয়ে নাড়তে না পাড়লে তো গাড়িতে উঠানো যায় না। সে কারনে হাসপাতালে নিতে দেরি হয়েছিল। সকালে খুব বেশি অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

দলগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।