• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

ইসরায়েলের হামলায় আল জা‌জিরার সাংবাদিকের স্ত্রী-দুই সন্তান নিহত

| নিউজ রুম এডিটর ৮:২৮ পূর্বাহ্ণ | ২৬/১০/২০২৩ আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অ্যারাবিকের গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল আল-দাহদুহ’র স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আল জাজিরার ফুটেজে দেখা গেছে, ওয়ায়েল আল-দাহদুহ পরিবারের নিহত সদস্যদের দেখতে দেইর আল-বালার আল আকসা মার্টার্স হাসপাতালের মর্গে প্রবেশ করছেন।

তাকে তার কিশোর ছেলে মাহমুদকে স্পর্শ করতে দেখা যায়, যে তার বাবার মতোই সাংবাদিক হতে চেয়েছিল। পরের ফুটেজে দেখা যায়, তিনি কাফনের কাপড়ে মোড়ানো মেয়ে শামের মরদেহ ধরে আছেন।

হাসপাতাল থেকে বের হয়ে আল-দাহদুহ বলেন, যা ঘটেছে তা পরিষ্কার, এটি শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের ওপর সিরিজ হামলার অংশ। আমি ইয়ারমুক থেকে হামলার বিষয়ে একটি প্রতিবেদন করছিলাম। যেখানে বলা হয়েছিল, ইসরায়েলি অভিযান নুসেইরাতসহ অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করেছে।

তিনি বলেন, আমাদের সন্দেহ ছিল যে ইসরায়েলিরা এই মানুষগুলোকে শাস্তি না দিয়ে যেতে দেবে না। এবং সেটিই ঘটল। অথচ ইসরায়েলি সৈন্যরা যে এলাকাকে ‘নিরাপদ’ বলেছিল, সেখানেই তা ঘটল।

ওয়াদি গাজার দক্ষিণে নুসেইরাতের শরণার্থী শিবিরে তারা যে বাড়িতে থাকতেন সেখানে বিমান হামলায় আল জাজিরার এই সাংবাদিকের স্ত্রী-সন্তানরা নিহত হলেও ছোট এক নাতনিসহ কিছু সদস্য বেঁচে গেছেন। ওই বাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে।