• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

জনগণ ভোট দিলেই নির্বাচন অংশগ্রহণমূলক মনে করবো: ইসি আনিছুর

| নিউজ রুম এডিটর ৫:৪৮ অপরাহ্ণ | ২৪/১১/২০২৩ জাতীয়, বাংলাদেশ

 

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, জনগণ যদি ভোট দেয়, সেটাকেই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মনে করবো। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরও বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করার সময় ও সুযোগ রয়েছে। আজকের এ বৈঠকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার তাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। ওরা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোনও তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো। অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। কাজেই নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্কগুলো স্বাভাবিক থাকে এর জন্য সরকারের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার পুলিশ সুপার মো.মনজুর রহমান,হবিগঞ্জের পুলিশ সুপারএস এম মুরাদ আলী। এছাড়াও মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসাররা, জেলা নির্বাচন অফিসার, সব উপজেলায় পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি), বিজিবি, র‌্যাব-৯ শ্রীমঙ্গল, আনসার-ভিডিপি প্রতিনিধিরা এবং উপজেলা নির্বাচন অফিসাররা।

শান্তিপূর্ণ,অবাধ ও সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে এ সভা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।