• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

টিভিতে দেখলাম জিতেছি, এখন দেখি হেরে গেছি: নৌকার প্রার্থী

| নিউজ রুম এডিটর ৪:৫১ অপরাহ্ণ | ০৮/০১/২০২৪ রাজনীতি

ঢাকা-৫ এর নৌকা প্রার্থী হারুনর রশীদ মুন্না নির্বাচনে হেরে অভিযোগ জানাতে এসেছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। তিনি বলেন, টিভিসহ সব জায়গায় দেখলাম আমি জিতে গেছি। ফলাফল ঘোষণার সময় দেখি হেরে গেছি।

রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর হারুনর রশীদ মুন্না বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগ জানাতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

ঢাকা-৫ আসনে মুন্নার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা ৫০ হাজার ৬৩১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) পেয়েছেন ৫০ হাজার ৩৩৪টি ভোট। দুজনার ভোটের ব্যবধান মাত্র ২৯৭।

একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কামরুল হাসান ১০ হাজার ৫৭০টি ভোট পেয়েছেন।