• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ভ্যানচালক মানিকুলের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ১১:৫২ অপরাহ্ণ | ২৫/০১/২০২৪ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলামের নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। এতে নিহতের মা-স্ত্রী, আত্বীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীসহ প্রায় কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়ন বাসীর আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেডিকেল মোড় গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান আজিজুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, ভ্যান চালক মানিকুল হত্যা একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সিরাজুলসহ আরও যারা জড়িত আছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন,  নিহত মানিকুলের প্রতিবেশী সাদেকুল ইসলাম স্বপন, নিশাত, হাফিজার, ফরিদুল ও সিরাজুল প্রমূখ।
উল্লেখ্যঃ গত ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের পাইকার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মানিকুল ইসলামের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার দিন রাতেই নিহতের মা সামছুন্নাহার বাদি হয়ে অজ্ঞাত নামায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এদিকে পরের দিন শনিবার সকালে উপজেলার একই এলাকায় বাঁশ ঝাড় থেকে মানিকুলের কাটা মাথা উদ্ধার করে পুলিশ। পরে গত মঙ্গলবার ভোরে উপজেলার সিংগীমারী এলাকা থেকে মানিকুল হত্যার প্রধান আসামী সিরাজুলকে গ্রেফতার করে পুলিশ।