• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মিলারকে নিয়ে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল

| নিউজ রুম এডিটর ১:৫৬ অপরাহ্ণ | ২৬/০২/২০২৪ ক্রিকেট, খেলাধুলা

 

বিপিএলে প্লে অফের ম্যাচে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবে ডেভিড মিলার। এই অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবাল বাহিনী।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটিতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল দলপতি তামিম ইকবাল।

এই ম্যাচের জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-২ এর ম্যাচে। আর হেরে যাওয়া দলকে বাদ পড়তে হবে এবারের বিপিএল থেকে। এবার পয়েন্ট টেবিলের তিন থেকে শেষ চারে ওঠে বরিশাল। আর চট্টগ্রাম ছিল চারে। বরিশাল-চট্টগ্রামের জয়ী দলের বিপক্ষে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাঠে নামবে রংপুর-কুমিল্লার হেরে যাওয়া দল।

ফরচুন বরিশালের একাদশ

তামিম ইকবাল, ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মায়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও সাইফউদ্দিন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ

তানজিদ হাসান তামিম, জশ ব্রাউন, টম ব্রুস, শুভাগত হোম, শৈকত আলী, ইমরানুজ্জামান, রোমারিও শেফার্ড, নাহিদুজ্জামান, আল-আমিন হোসেন, বিলাল খান ও সালাউদ্দিন সাকিল।