• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজদিখানে গ্যারেজের তালা ভেঙে মিশুক গাড়ি চুরি

| নিউজ রুম এডিটর ৬:৪১ অপরাহ্ণ | ১৪/০৩/২০২৪ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমু ন্সিগঞ্জের সিরাজদিখানে গ্যারেজের তালা ভেঙে মিশুক গাড়ি চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গত বুধবার দিবাগত রাত অনুমান দেড়টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের মো. হালিম খানের বাড়ির গ্যারেজ থেকে তার নতুন মিশুক গাড়িটি চুরি করে নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার মিশুক গাড়িটি ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে আসে মো. হালিম খান। পরে বুধবার তার বসত বাড়ীর গ্যারেজে মিশুকটি চার্জে লাগিয়ে ঘুমাতে যায় হালিম। সেই রাতে হালিম খান সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গ্যারেজে গিয়ে দেখে মিশুক গাড়িটি নেই। তখন স্থানীয় লোকজনদের নিয়ে খোজাখুজি শুরু করে মিশকটি না পেয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী মোঃ হালিম খান বলেন,দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, অসুস্থ্যতার কারণে দেশে চলে আসি, কোন কাজকর্ম না পেয়ে আমি এই মিশুক গাড়িটি গত মঙ্গলবার কিনে এনেছি।কিন্তু সেই গাড়িটি আজ চুরি হয়ে গেলো।এই মিশুক গাড়িটি আমি ঋণ করে কিনেছি। এই গাড়িটি যদি এখন না পাই, তবে আমার সংসার চালাতে হিমশিম খেতে হবে। এছাড়া আমি যাদের থেকে ঋণ নিয়েছি তাদেরকেও ঋণ পরিশোধ করতে কষ্ট হবে।তাই পুলিশ প্রশাসনের কাছে দাবি তারা যেন অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমার গাড়িটি উদ্ধার করে দেয়।

সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, মিশুক গাড়িটি উদ্ধারে কাজ চলছে,আশা করি শীঘ্রই উদ্ধার হবে।