• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

| নিউজ রুম এডিটর ৮:২৭ অপরাহ্ণ | ১৫/০৪/২০২৪ ক্রিকেট, খেলাধুলা

আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এই পেসারকে। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে।  এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।

মুস্তাফিজের এনওসির মেয়াদ ১ দিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। ১ মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন ২ মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। নাফিস বলেন, ‘মুস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে। ১ তারিখ ম্যাচ আছে তার, সেই ম্যাচের পরদিন সে দেশে ফিরবে।’

মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির। তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। আগামী ৩ মে থেকে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এদিকে আইপিএলের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট।

আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন এই পেসার। ওভার প্রতি রান খরচ করেছেন ৯ এর একটু বেশি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন এই বাঁহাতি।