• আজ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

ঈদের ছুটি শেষে ইবিতে ক্লাস-পরীক্ষা শুরু

| নিউজ রুম এডিটর ৫:২১ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৪ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটি শেষে খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় হলগুলো খুলে দেওয়া হয়। এর আগে গত ৪ এপ্রিল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এদিকে গত ১১ মার্চ থেকে ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৬-১৭ এপ্রিল অফিসসমূহ বন্ধ ছিল। ছুটি শেষ হয়েছে গত বুধবার। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।