• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কুবি শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদসহ ১৪৭ জনের বিরুদ্ধে মোঃ রানু মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ১৪৭ জনকে আসামী করা হয়েছে। আবু ওবায়দা রাহিদ উক্ত মামলার ১৪৭ নম্বর আসামী।

বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মইনুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ০৫ আগস্ট দুপুর আড়াই থেকে তিনটার সময় বাদীর ছোটভাই মামুন আহমেদ রাফসান (১৮) কুমিল্লা ক্যান্টনমেন্ট ওভারব্রীজের নিচে অবস্থান করছিলেন। এরপর ছাত্র-জনতার একটি মিছিলে উল্লেখিত আসামিরা তাদের হাতে থাকা হাত বোমা, ককটেল মিছিলকারী ছাত্র-জনতার ওপর ছুঁড়ে মারে। আসামীগনের গুলি, হাত বোমা ও ককটেলের আঘাতে বাদীর ভাইসহ আরো কয়েকজন ছাত্র-জনতা রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন বাদীর ভাই মামুন আহমেদ রাফসান (১৮) কে রাস্তার উপর গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকিতে দেখে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার বাদীর ভাই কে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে কুবি শিক্ষক আবু ওবায়দা রাহিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মামলার বিষয়ে কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘মামুন আহমেদ রাফসানের ভাই রানু মিয়া গতকাল (২৭ মে) বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। সেই এজাহারটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় না। যার নামে মামলা হয়েছে সে ব্যক্তিগত ভাবে দেখবে। পুলিশ প্রশাসন প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ে মামলার চার্জশিট পাঠায় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাকে সাময়িক কিংবা স্থায়ী বহিষ্কার করা হবে।’

উল্লেখ্য, এজাহার মোতাবেক ভুক্তভুগী মামুন আহমেদ রাফসান কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্যাফে আল বাইক হোটেলের একজন কর্মচারী ছিলেন।