• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ইসরাইলে বন্ধ আল-জাজিরা, যা বললেন নেতানিয়াহু

| নিউজ রুম এডিটর ৬:২০ অপরাহ্ণ | ০৫/০৫/২০২৪ আন্তর্জাতিক, লিড নিউজ

ইসরাইলে বন্ধ হয়ে গেল কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সম্প্রচার। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, তিনি আল-জাজিরা বন্ধের আদেশে স্বাক্ষর করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে।

এ ব্যাপারে রোববার একমত হয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। দেশটির সংবাদপত্র হারেৎজের খবরে বলা হয়েছে, আল-জাজিরা বন্ধের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইসরাইলি সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দেশটিতে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করার জন্য সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে।

গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরাইলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরাইলের সংসদ একটি আইন পাস করার পরে মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল-জাজিরাকে ‘উস্কানিমূলক গণমাধ্যম’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরাইলে উস্কানিমূলক কোনো চ্যানেলের স্থান নেই।

গত ৭ অক্টোবরের পর ইসরাইলের হামলায় ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। তখন থেকেই ইসরাইল হামাস সংঘাত নিয়ে সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আল-জাজিরা। তবে এ ব্যাপারে এর আগেও বেশ কয়েকবার আপত্তি তুলেছেন ইসরাইলির বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ। এবার তা পুরোপুরি বন্ধ করা হলো।