• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে আগুনে পুড়ল ২৫ দোকান

| নিউজ রুম এডিটর ৮:৫০ অপরাহ্ণ | ১৬/০৫/২০২৪ লালমনিরহাট, সারাদেশ

 

 

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি বাজারে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১টার দিকে তুষভান্ডার বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের তুষভান্ডার বাজারে দোকান তৈরি করে ভাড়া দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির প্রধান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ওই মার্কেটের একটি ওষুধের দোকানে হঠাৎ আগুন লাগে। তা মুহূর্তে পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রাসহ কালীগঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। পরে একে একে চারটি ইউনিট এসে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে মার্কেটের ২৫টি দোকানে পুড়ে ছাই হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াদুদ সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, ‘এমপি স্যারের নির্দেশে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা দেওয়া হবে।’

কালীগঞ্জ ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।