• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

তিন দেশে নিষিদ্ধ ভারতের মসলা

তিন দেশে নিষিদ্ধ হলো ভারতের মসলা। সিঙ্গাপুর ও হংকং আগেই ভারতীয় মসলা নিষিদ্ধ করেছে। এবার নেপালও নিষিদ্ধ করলো ভারতের দুই কোম্পানির মসলা। নিরাপত্তাজনিত কারণে কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের ওই ব্র্যান্ড দুটির মসলা খাওয়া, কেনা ও বিক্রি করা যাবে না নেপালে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই দুই কোম্পানির বিভিন্ন মসলার উপাদান পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে নেপালের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণকারী সংস্থা।

নেপালের খাদ্য প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রক বিভাগের মুখপাত্র মোহনকৃষ্ণ মহার্জন এএনআইকে বলেছেন, এভারেস্ট ও এমডিএইস ব্র্যান্ডের মশলায় ক্ষতিকারক রাসায়নিক উপস্থিতি পাওয়ার খবর আসার পরই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মসলাগুলোতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এমন পদক্ষেপ।

মসলাগুলোতে ক্যানসার সৃষ্টির উপাদান ইথিলিন অক্সাইডের উপস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ। এই দুটি ব্র্যান্ডের মশলায় ক্ষতিকর রাসায়নিক আছে কি না, অথবা থাকলেও তা ঠিক কী ধরনের, খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা পর চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। সূত্র: এনডিটিভি