• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

সাতক্ষীরার ইছামতি নদীতে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার!

| নিউজ রুম এডিটর ৬:০৫ পূর্বাহ্ণ | মে ২২, ২০২৪ সারাদেশ

 

এমএ মামুন: ভারত-বাংলাদেশ সীমানার দেবহাটার ইছামতি নদীতে আহছান হাবিবুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২১ মে) ইছামতি নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে এ মরদেহ উদ্ধার হয়। সে ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, ইছামতী নদীতে ভেসে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির লাশের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স প্যান্ট তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে।

উদ্ধারকালে দেবহাটা থানা পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।