• আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

‘বাংলাদেশি ভেবে’ বিএসএফের গুলি, ভারতীয় নাগরিক নিহত

| নিউজ রুম এডিটর ৫:১২ অপরাহ্ণ | মে ২৩, ২০২৪ জাতীয়, বাংলাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাকেশ হোসেন (৩০) নামে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রাকেশ কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলাবের কাছে ভারতে অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী নামক স্থানে মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তিনি মারা যান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, সীমান্তে কয়েক রাউন্ড ফায়ার হয়েছে। এ ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ’র গুলিতে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। সীমান্তে গুলির ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে আহ্বান করা হলে বিএসএফ’র কোনও সাড়া পাওয়া যায়নি।