• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

শেরপুরে ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

| নিউজ রুম এডিটর ৮:৫৬ অপরাহ্ণ | ২৮/০৫/২০২৪ জাতীয়, বাংলাদেশ

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৪উদযাপন উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।

 

এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬হাজার ১৬২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৪৯ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ৫১৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য , সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি শরিফুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।