• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কুড়িগ্রামে দেড় হাজার কৃষককে প্রণোদনা প্রদান

| নিউজ রুম এডিটর ৮:৫৫ অপরাহ্ণ | ২৫/০৬/২০২৪ রংপুর, সারাদেশ
কুড়িগ্রাম প্রতিনিধি: bকুড়িগ্রামে এক হাজার ৬২০জন কৃষকরে মাঝে প্রণোদনা হিসেবে ধানবীজ, পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫জুন) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অফিস ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম।
এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরিন, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
পরে দেড় হাজার কৃষককে ৫ কেজি করে উফশী জাতের বীজধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। অপরদিকে ১২০জন চাষীকে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।