• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

পরীক্ষার কেন্দ্রেই এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যার’ চেষ্টা

| নিউজ রুম এডিটর ৭:৫১ অপরাহ্ণ | ০৭/০৭/২০২৪ লিড নিউজ, শিক্ষাঙ্গন

বরিশালে এইচএসসির পরীক্ষা কেন্দ্রে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছে এক পরীক্ষার্থী। রোববার (৭ ‍জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে বমি করে অসুস্থ হয়ে পড়া ওই পরীক্ষার্থী পয়জনিং জাতীয় কিছু খেয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সোমা।

আত্মহত্যার চেষ্টাকারী ওই শিক্ষার্থী সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, পৌনে ১০টার দিকে হলের সামনের বারান্দায় এক ছাত্রী বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিলো বলে জানান তিনি।

বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সোমা বলেন, পয়জনিং জাতীয় কিছু খাওয়ার কারণে ছাত্রী বমি করছিলো। বমির সঙ্গে সাদা পাউডার জাতীয় বের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ওই ছাত্রী পয়জনিং জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্ট করেছে। তার অবস্থা গুরুতর। সে কথা বলতে পারছে না। তাই তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এখনো কোনো খবর পাইনি। এখনই খোঁজ নিচ্ছি।