• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বিভাগের সর্বোচ্চ পদ থেকে প্রতিশ্রুতি পেলে শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন।

| নিউজ রুম এডিটর ৮:১৯ অপরাহ্ণ | ১০/০৭/২০২৪ বাংলাদেশ, লিড নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (১১ জুলাই) দেশে বিকেল সাড়ে ৩টা থেকে বাংলা ব্লকেড-এর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার (১০ জুলাই) শাহবাগ থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার বিকেলে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবেন কোটাবিরোধীরা। ফাইল ছবি
বৃহস্পতিবার বিকেলে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবেন কোটাবিরোধীরা। ফাইল ছবি
মহানগর ডেস্ক
এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পদ থেকে প্রতিশ্রুতি পেলে শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন।

পাশাপাশি যৌক্তিক সংস্কার করে নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রাখারও দাবি জানান শিক্ষার্থীরা।

তারা বলেন, ‘শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পেতে পারেন। নাতি-নাতনিরা নন।’

এদিকে বুধবারের ব্লকেড কর্মসূচিতে, মহাসড়ক ও রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়। ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে কয়েক দিন ধরেই সড়ক, মহাসড়ক ও ট্রেনে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণার পর বুধবার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ। ভোগান্তি এড়াতে সময় হাতে রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ।