• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আজ বন্ধ থাকছে ভারতীয় ভিসা সেন্টার ও মা‌র্কিন দূতাবাস

| নিউজ রুম এডিটর ১১:২৮ পূর্বাহ্ণ | ১৮/০৭/২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র ক‌রে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তির কার‌ণে বৃহস্প‌তিবার (১৮ জুলাই) সবগুলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। একই কারণে আজ ঢাকার মা‌র্কিন দূতাবাস সাধারণ মানু‌ষের জন্য বন্ধ থাক‌বে।

বুধবার (১৭ জুলাই) রা‌তে আইভিএসি-এর ও‌য়েবসাইটে এক বার্তায় ও ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বন্ধ রাখার এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আইভিএসি-এর ও‌য়েবসাইটে দেওয়া বার্তায় বলা হ‌য়ে‌ছে, অস্থিতিশীল অবস্থার কারণে ১৮ জুলাই সব আইভিএসি বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

অন্যদিকে, মার্কিন দূতাবা‌সের ভ্রমণ সতর্কতার হালনাগাদ ত‌থ্যে বলা হ‌য়ে‌ছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ গত ক‌য়েক‌দিন ধ‌রে বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। সেজন্য বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন।