• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে ডিস্ট্রিবিউটর অর্থায়ন চুক্তি করলো সিনজেনটা বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ৭:৫৩ অপরাহ্ণ | ১৮/০৭/২০২৪ অর্থনীতি, বাংলাদেশ

ঢাকা: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে ডিস্ট্রিবিউটর অর্থায়ন সংক্রান্ত চুক্তি সই করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকায় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

 

চুক্তির আওতায়, সিনজেনটা বাংলাদেশের ডিস্ট্রিবিউটদের বন্ধকীমুক্ত এক কোটি টাকা পর্যন্ত ওভারড্রাফট ঋণ সরবরাহ করবে প্রাইম ব‌্যাংক পিএলসি।

 

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং সিনজ্টো বাংলাদেশের ব‌্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-প্রাইম ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব করপোরেট অ‌্যান্ড ইন্সস্টিটিউশন ব‌্যাংকিং সাজিদ রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।