• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

শিক্ষার্থীদের রক্ষা করতে একতাবদ্ধ হয়েছেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী

| নিউজ রুম এডিটর ৮:৫০ পূর্বাহ্ণ | ০৪/০৮/২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে একতাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা।

শনিবার (৩ আগস্ট) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং ২৩টি কলেজের অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তারা।

এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে বসার আহ্বান জানান।

তিনি বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

সরকার প্রধান আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।