• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার কথা বললেন স্বাস্থ্য উপদেষ্টা

| নিউজ রুম এডিটর ১০:৪৬ অপরাহ্ণ | ২১/০৮/২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে— এ কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা সেবা পরিদর্শন শেষে বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা জানান, আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া আন্দোলনে আহত ও নিহতদের তালিকা প্রনয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি অনেকের এক পা কাটা গেছে, অনেকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চেষ্টা করছি, যাতে তাদের আরও উন্নত চিকিৎসা দেয়া যায়। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি, তাদের কিছু চিকিৎসক যদি বাংলাদেশে আসে, তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরও ভালো করতে পারব।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি, সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবে।