• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

মধ্যরাতে আশ্রয়ণ প্রকল্পের বসতঘরে অগ্নিকান্ডে   স্ত্রী শিশু সন্তানসহ পরিবারের ৬ জনই নিহত

| নিউজ রুম এডিটর ৪:১৯ অপরাহ্ণ | ০১/১০/২০২৪ সারাদেশ, সিলেট
বিশেষ প্রতিবেদক: রাতে শেষ বারের মত খাবার খেয়ে পরিবারের গৃহকর্তা এমারুল সহ সবাই ঘুমিয়ে ছিলেন কিন্তু বিধি বাম পরদিন সাত সকালে ঘুম থেকে আর জাগাই হলনা ওই পরিবারের সদস্যদের। এক ভয়াবহ অগ্নিকান্ডে একে একে পরিবারের ৬ সদস্যই নিহত হলেন। এমনই এক মর্মস্পর্শী ঘটনায় আশ্রয়ণ প্রকল্পে বসতঘরে থাকা একই পরিবারের নারী পুরুষ শিশু সহ ৬ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), ও তাদের চার শিশু সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ হোসেন (৭), ফাতেমা বেগম (৫)ও ওমর ফারুক (৩)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত পরবর্তী সাড়ে ১২টার দিকে ধর্মপাশার শীমের খাল সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমারুলের বসত ঘরে আগুন লাগে।
রাতে এক সাথে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান এমারুল সহ তার পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে বসতঘরে আগুন লাগলে তারা আর ঘর থেকে বের হতে পারেনি। এক পর্যায়ে বসতঘরে আটকে পড়ে এমারুল সহ পরিবারে থাকা স্ত্রী, শিশু সন্তানই আগুনে পুড়ে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকান্ডে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা এমারুল সহ একই পরিবারের ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও ওই বসতঘরে কিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিলো সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন।