• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার দেয়ালে ট্রাকের ধাক্কা ১২ শিক্ষার্থী আহত

| নিউজ রুম এডিটর ৩:১৪ অপরাহ্ণ | ১০/১০/২০২৪ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে গভীর রাতে বেপরোয়া একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার ভেতরে ঢুকে পড়েছে। এতে মাদরাসার দেয়াল ভেঙে ১২ ঘুমন্ত শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ট্রাকটি রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসায় ঢুকে পড়ে। এতে দেয়াল ভেঙে পড়ে মাদরাসার ঘুমন্ত ১২ শিক্ষার্থী আহত হন। পরে সেনাবাহিনীর একটি টিম এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে মুরসালিন ও নোমানসহ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রধান হাফেজ মো. নুর আলম সিদ্দিক জানান, মহাসড়ক থেকে মাদরাসাটি ৫ ফিট কাছে হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কর্তৃপক্ষ মাদরাসার সামনের অংশে ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দিলে ঝুঁকি কমবে।

তিনি আরো জানান, মাদরাসাটি ৫ তলা ভবনের ভিত্তি দেওয়ার কাজ হয়েছে। কিন্তু অর্থের সংকটে কাজের গতি কম। স্থানীয় ও সরকারিভাবে সহায়তার হাত বাড়ালে নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে ঝুঁকি কমবে।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, বেপরোয়া ট্রাকটি তাদের হেফাজতে আছে। তবে পালিয়েছেন চালক ও হেলপার।