=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বের ৪১তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেছেন তিনি।

 

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রোববার (৮ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। সেই ইনিংস খেলার সময় তিনটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। এতেই রেকর্ড গড়ে ফেলেন টাইগার এই অলরাউন্ডার। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহর ছক্কার সংখ্যা এখন ২০০। এসব ওভার-বাউন্ডারি হাঁকাতে তাকে খেলতে হয়েছে মোট ৪৩০ ইনিংস। এর মধ্যে টেস্টে ২৪টি, ওয়ানডেতে ৯৯টি ও টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ।

তিন ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তামিম ইকবাল। ৪৪৮ ইনিংসে ১৮৮টি ছক্কা হাঁকিয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় বাংলাদেশি হলেন মুশফিকুর রহিম। ৫২১ ইনিংসে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। ৪৯১ ইনিংসে ১৩৫ ছক্কা হাঁকিয়ে চতুর্থ স্থানে আছেন বাঁহাতি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সেরা ৫ জনের মধ্যে আছেন লিটন দাস। তিনি হাঁকিয়েছেন ১১৯টি ওভার-বাউন্ডারি। সৌম্য সরকার ১০৯ ও মাশরাফি বিন মর্তুজার ছক্কা ১০৭টি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ভারতের রোহিত শর্মার দখলে। ডানহাতি মারকুটে এই ওপেনার ক্যারিয়ার জুড়ে হাঁকিয়েছেন ৬২৪টি ছক্কা।