• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

| নিউজ রুম এডিটর ৯:২০ অপরাহ্ণ | ০৩/০১/২০২৫ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি:২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতিতেই নিবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

শুক্রবার (৩ জানুয়ারি) ৭ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য হায়দার আলী।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আমাদেরকে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেনো না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে আমি এটি বলেছি। গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।