• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদসহ ৩২ লাখ টাকার মালামাল জব্দ

| নিউজ রুম এডিটর ৯:০৫ অপরাহ্ণ | ০৫/০১/২০২৫ অপরাধ-দুর্নীতি

সিলেট: বিদেশি মদ সহ ৩২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

রবিবার বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

সিও বিজিবি জানান, ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপি সহ সীমান্তের বিভিন্ন বিওপির বিজিবি টহল দল রবিবার ভোরারাত থেকে অভিযান চালিয়ে ৩৫৭ বোতল বিদেশি মদ, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৫টি গবাধিপশু (গরু),১ হাজার কেজি জ্বালানী কয়লা,৩’শ কেজি কমলা, ৪২২৭ কেজি চিনি, ৩৫০ কেজি ফুসকা , একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩২ লাখ টাকা।