=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের ৩ স্টেশনের নাম পরিবর্তন

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের তিনটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীরেন সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) চিঠিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুটি এবং পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম ও কোড পরিবর্তন অনুমোদিত হয়েছে।

পূর্বাঞ্চলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশনের নাম পরিবর্তন করে জগন্নাথগঞ্জ বাজার স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে: জেইউজেবি।

অন্যদিকে ময়মনসিংহ সদর উপজেলার উমেদনগর স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুতিয়াখালী স্টেশন। স্টেশনটির বর্তমান কোড হবে: এসইউওয়াই।

এ ছাড়া পশ্চিমাঞ্চলের পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের নাম পরিবর্তন করে পঞ্চগড় স্টেশন রাখা হয়েছে। স্টেশনটি পরিবর্তিত বর্তমান কোড: পিসিজিএইচ।