• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

রাজনীতি গণভোট

গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ নিশ্চিতের দাবি আমিনুল হকের

| Peoples News ১০:০৮ অপরাহ্ণ | ২৬/১১/২০২৫ বিএনপি, রাজনীতি

 

নিজস্ব প্রতিবেদক: গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রদর্শনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ভিন্নমতের নিশ্চয়তা ছাড়া সাংবিধানিক সংস্কার পূর্ণতা পাবে না।

বুধবার মিরপুর–১১ এলাকায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের গণমিছিল-পূর্ব সমাবেশে এ দাবি করেন তিনি। আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিরোধী মত দমন নয়, বরং সবার জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি ফার্মাস কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও বেকারদের কর্মসংস্থানের অঙ্গীকারও তুলে ধরেন।

কালশী মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি লালমাটিয়া সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর ১১ নম্বর বাজারে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।