• আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শহীদের রক্তের দায় ক্ষমা করা যায় না

| নিউজ রুম এডিটর ১১:৫৫ অপরাহ্ণ | ২১/০৩/২০২৫ রাজনীতি, হেফাজতে ইসলাম

আওয়ামীলীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার শামিল

শহীদের রক্তের দায় কোন অবস্থাতেই ক্ষমা করা যায় না। রক্তের মূল্য বৃথা যায় না। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে মানুষের রক্ত-জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে, যা দেশের যুবসমাজ ও সাধারণ জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল। জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের রক্তের সাথে উপহাস করার ন্যায় অপরাধ। যারা দেড় দশকের বেশি সময় ধরে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তাদের কোনো অবস্থাতেই রাজনৈতিকভাবে পুনর্বাসন করা চলবে না। রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা,গুম, জুলুম ও নিপিড়নের সাথে সম্পৃক্ত ছিলো তাদের বিচার করতেই হবে। এবং আগামীতে যেনো কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

আজ ২১ মার্চ ২০২৫, শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী এক বিবৃতিতে এসব কথা বলেন।

সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা-প্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লড়াইয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অতীতের মতোই আপোষহীন ভূমিকা পালন করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই- জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র হলে দেশের যুবসমাজ রাজপথে গণআন্দোলন গড়ে তুলবে।

আমরা দেশের সকল সচেতন যুবসমাজ ও নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি অবৈধ, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দিতে সজাগ থাকুন ও সক্রিয় ভূমিকা পালন করুন।