• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ!

| নিউজ রুম এডিটর ১০:৫৩ অপরাহ্ণ | ২৫/০৫/২০২৫ আওয়ামী লীগ, মুন্সীগঞ্জ

 

সিরাজদিখান প্রতিনিধিঃচুরির মিথ্যা অপবাদ দিয়ে পারভীন আক্তার (৩৫) নামে এক নারীকে নির্যাতনেরব অভিযোগ উঠেছে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম আর হিমেলসহ তার সহযোগী শফি, আফসার,জিসার ইয়কুব ও নয়নসহ ৪/৫ জনের বিরুদ্ধে। গত শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া বাজার এলাকায় নারী নির্যাতনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতা ওই নারী বাদী হয়ে এম আর হিমেলসহ তার সহযোগী শফি, আফসার,জিসার ইয়কুব ও নয়নদের এজাহার নামীয় বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,গত ২৩ মে রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে চুরি ঘটনা ঘটে। চুরির ওই ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে তারা সন্দেহ করে। পরদিন রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে সন্দিগ্ধ নারীর ভাড়া বাসায় গিয়ে চুরির অপবাদ দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ওই নারী তাদের গালিগালাজের প্রতিবাদ করলে তাকে কিল, ঘুষি ও চর থাপ্পরসহ এলোপাথারী ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখমসহ তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত লাগিয়ে ও টানা হেচড়া করে শ্লীলতাহানী করে অভিযুক্ত এম আর হিমেলসহ তার সহযোগীরা। পরে ওই নারীর ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মারপিটে আহত ওই নারীকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো: হাবিবুর রহমান জানান,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।