• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করলেন আমিনুল হক

| নিউজ রুম এডিটর ১:৪৭ অপরাহ্ণ | ২৮/০৫/২০২৫ বিএনপি, রাজনীতি

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকার ( ঢাকা- ১৬) রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তুর এর শুভ উদ্বোধন করেছেন।

আজ বুধবার (২৮ মে) সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার টিনসেড ১০ নম্বর রোডে নতুন ভবনের এ ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন তিনি।

ভিত্তি প্রস্তুর উদ্বোধন করতে এলে স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এসময় রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন সরকার, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।