• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে ট্রেনে কাটা পরে বিজিবি সদস্যের মৃত্যু

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পরে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস‌্যর মৃত‌্যু হয়ে‌ছে। চাকরী চলে যাওয়ার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

রবিবার (০১ জুন) বেলা তিনটার দি‌কে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় এ ঘটনা ঘটে। তি‌নি‌ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত: আব্দুল জলিলের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌বিবার বেলা তিনটার দি‌কে চিলমারীর রমনা ‌থে‌কে পার্বতীপুরগামী লোকাল ট্রেন‌টি উলিপুর রেল স্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় পৌঁ‌ছি‌লে রেললাইন ধ‌রে হাঁটার সময় ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মোস্তাফিজার রহমানের মৃত‌্যু হয়।

স্থানীয়রা আরো জানান, ট্রেন আসার আগে থে‌কেই তি‌নি লাইনের ওপর ব‌সে ছি‌লেন। তার হা‌তে ওষু‌ধের প্রেস‌ক্রিপশন ছিল। তা‌কে কিছুটা বিমর্ষ দেখা যায়।
নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, বড় ভাই ‌মোস্তা‌ফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাক‌রি কর‌ছি‌লেন। মাত্র ৯ বছর চাকরি ক‌রে অবসরে যান তি‌নি। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা তিনটার পর খবর পাই তি‌নি ট্রেনে কাটা প‌ড়ে মারা গে‌ছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। বিষয়‌টি রেলও‌য়ে কর্তৃপক্ষ‌কে অবগত করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন জানান, রমনা-পার্বতীপুর লোকাল ট্রেনে কাঁটা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশকে পাঠিয়েছি।