• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ

| নিউজ রুম এডিটর ১১:২২ অপরাহ্ণ | ০৩/০৬/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩জুন) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় ৭২০জন কিশোরীর হাতে ৭২০টি ফলজ ও ফলদ চারা তুলে দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ মিয়া, বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস’র টেকনিক্যাল অফিসার মমিন হোসেন, ফিল্ড ফ্যাসিলেটর ফারজানা ফৌজিয়া প্রমুখ।
উল্লেখ্য, বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ কর্তক পরিচালিত চইল্ড নট ব্রাইড প্রকল্পের মাধ্যমে প্রকল্পের অংশীজন উপজেলা যুব প্লাট ফোরাম ও ইউনিয়ন যুব সংগঠনের মাধ্যমে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এতে আর্থিকভাবে সহযোগিতা করছে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, “প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময়।”