• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কালীগঞ্জে সাপের কামড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

| নিউজ রুম এডিটর ৬:৩৫ অপরাহ্ণ | ১৪/০৬/২০২৫ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে সাপের কামড়ে বিষ্ণু চন্দ্র শীল (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শক্রবার (১৩ জুন) রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার বালাপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের পুত্র। বিষ্ণু চাপারহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

বিষ্ণুর স্বজনরা জানান, শক্রবার রাতে ঘরের বারান্দায় মোবাইলে গেম খেল ছিলো এমন অবস্থায় একটি বিষাক্ত সাপ বিষ্ণু চন্দ্র শীলকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় ওঝা ডেকে ঝাঁড়-ফুক করাতে থাকেন। অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন, সাপের কামড়ে মৃত্যুর সংবাদ শুনেছি। তবে মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোন তথ্য জানানো হয়নি।