• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত‌্যু, চালক আটক

| নিউজ রুম এডিটর ৮:১৮ অপরাহ্ণ | ১৫/০৬/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

 

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শাহারা বানু (৪৫) না‌মে এক নারীর মৃত‌্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। প‌রে স্বজনরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখা‌নে তিনি মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেলচালক পুলিশ হেফাজতে রয়েছে।