• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কুড়িগ্রামে গায়ে হলুদের আগেই সড়কে ঝড়ল যুবকের প্রাণ

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | ১৭/০৬/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে গায়ে হলুদ না লাগাতেই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মনিরুজ্জামান মুন্না (৩৫) নামে এক মটর সাইকেল আরোহীর। মঙ্গলবার (১৭জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক রংপুর জেলার হারাগাছ উপজেলা শহরের বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। তিনি এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন। সেখানেই তিনি ভাড়া থাকতেন। এ সপ্তাহেই গাঁয়ের হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ওই যুবকের। কিন্তু বিধাতার নির্মম পরিহাস স্বপ্ন ছোঁয়ার আগেই প্রাণ হারাতে হল তাকে।

এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার সকালে নাজিমখান বাসা থেকে মটর সাইকেল নিয়ে সড়কে বের হওয়ার সাথে সাথে একটি নছিমন অপর একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সরাসরি মটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্নাকে ধাক্কা দিলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসময় ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে মুন্নার বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়। সম্প্রতি মনিরুজ্জামান মুন্নার সাথে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় বাজারের পাশে জনৈক মোকছেদ আলীর মেয়ের সাথে বিয়ে রেজিষ্ট্রি হয়েছিল। আগামী শুক্রবার তার গায়ের হলুদ ও আনুষ্ঠানিকতার দিন ধার্য্য করা ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এ ব্যাপারে রাজারহাট থানার ডিউটিরত সাব-ইন্সেপেক্টর বিকাশ চন্দ্র রায় জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।