• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

লালমনিরহাটে জমি বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

| নিউজ রুম এডিটর ৬:৪০ অপরাহ্ণ | ২৭/০৬/২০২৫ লালমনিরহাট

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যেতে জমির আইল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) খুন হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাচা আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। যা নিয়ে চাচা ভাতিজার মাঝে বিতর্ক তৈরি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আপোষ করে দেন।

শুক্রবার দুপুরে চাচা আবু সামা তার ছেলেকে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আইল ভেঙে দেয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় বিতর্ক তৈরি হয়। এর এক পর্যায়ে ভাতিজা হাশেম আলী উত্তেজিত হয়ে চাচাকে আবু সামাকে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগ উঠে।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রন করে মৃত আবু সামার মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।