• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুড়িগ্রাম হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে চাষীদের অবরোধ

| নিউজ রুম এডিটর ৬:৪৮ পূর্বাহ্ণ | ০৯/০৭/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছে আলু চাষী ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দেড় ঘন্টা কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যান-বাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দুর্ভোগে পড়ে সড়কে চলা গাড়ির চালক, যাত্রী ও শিক্ষার্থীরা।

অবরোধকারীরা জানায়, বাজারে আলুর দাম কম থাকা সত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগারে ভাড়া বৃদ্ধি করেছে মালিকরা। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা।

তারা আরও জানায়, জমি, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এবছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সবমিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে প্রায় ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুণতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতিকেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

আলু চাষী জয়নাল মিয়া জানান, গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকার উপর খরচ হবে। এমনিতে আলুর দাম কম, আরও যদি হিমাগার ভাড়া এতো বেশি দেই, কিভাবে আমরা কৃষকরা বাঁচবো।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, বিষয়টি সমাধাণের আশ্বাস দেওয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এছাড়াও কৃষক-ব্যবসায়ী প্রতিনিধিদের আগামিকাল (মঙ্গলবার) ডাকা হয়েছে, তারা আসলে হিমাগার মালিকদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।