• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ভিজিডি কার্ড দেওয়ার নামে হতদরিদ্র মানুষের কাছে অর্থ আদায়

| নিউজ রুম এডিটর ৯:৪৩ অপরাহ্ণ | ২৭/০৮/২০২৫ রংপুর, সারাদেশ

 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বিভিন্ন প্রতিশ্রুতি ও নানা প্রকার প্রলোভন দেখিয়ে উপজেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি’র বিরুদ্ধে সাধারণ মানুষজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

গতকাল উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোস্তাকিম মিয়ার স্ত্রী দুলালী বেগম সহ একাধিক ভূক্তভোগী সাংবাদিকদের এ অভিযোগ করছে। ভুক্তভোগী জানান, তারাগঞ্জ উপজেলা মৎস্যজীবি লিগের সহ-সভাপতি মাহে আলম সরকার জুয়েল ভিজিডি কাট করে দেয়ার কথা বলে ৬হাজার টাকা নিয়েছে। এখন আমাকে কাট করে না দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে।

অভিযুক্ত জুয়েল বলেন, আমি কারো কাছ থেকে টাকা পয়শা নেই নাই। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, লেখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

তারাগঞ্জ থানার ওসি এম.এ ফারুক আহম্মেদ বলেন, ইদানীং মাহে আলম সরকার জুয়েল নামের এক ব্যাক্তির নামে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা সমলোচনা হচ্ছে। বিষয়গুলির উপর ভিত্তি করে খোঁজ খবর নেয়া হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।