• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

তারাগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী আটক

| নিউজ রুম এডিটর ৯:১৫ পূর্বাহ্ণ | ২৮/০৮/২০২৫ রংপুর, সারাদেশ

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি, রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ রোহিদা (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কুর্শা পঞ্চায়েত পাড়ায় এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রোহিদাকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী জাকারিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে, রোহিদা ও তার স্বামী জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। অভিযানের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক জাকারিয়াকে ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।