• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

কুড়িগ্রামের লোকালয়ে অজগর সাপ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৪:৫৬ অপরাহ্ণ | ০৫/০৯/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:গা‌ছের উপর উঠে শুয়ে আছে আস্ত একটি অজগর সাপ। দেখে হতবাক স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে ছুটে আসেন শত শত নারী, পুরুষ-শিশুসহ উৎসুক জনতা। এ সাপের উপস্থিতি নিয়ে চলছে নানা জলপনা কল্পনা। কোথা থেকে এলো কেমনে এলো। এর সঙ্গী আরো সাপ আছে কিনা সে আতংক গ্রামবাসীদের মধ্যে দানা বেঁধেছে। চলছে নানা কানাঘুষা।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়িতে। খোকসার গাছের ডালে দেখতে পাওয়া যায় এ অজগর সাপটিকে। গাছের সবুজ রঙের পাতার সাথে মিশে ছিলো সাপটি।
স্থানীয় অধিবাসী দুলাল মিয়া জানান, শুক্রবার সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় প্রায় ১০ ফুটের একটি অজগর সাপকে শুয়ে থাকতে দেখে বাবু (১৩) নামে এক শিশু। তার চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়দের সোরগোলে ভয় পেয়ে যায় সাপটি। লোক সমাগম বাড়লে সাপটি খোকসার গাছের উঠে একটি ডালে শুয়ে পরে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সের শত শত মানুষ। এর আগে অজগর সাপ গাছে উঠার ঘটনা দেখেনি তারা।কাঁঠালবাড়ী ইউপি মেম্বার আলতাফ হোসেন জানান, ওই এলাকায় বন -জংগল না থাকলেও বিগত সময়ের কোন বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে সে নদীর দূরত্ব অনেক আর এবার বন্যাও হয়নি। তাই সাপের উপস্থিতি নিয়ে কেউ কোন হিসাব মেলাতে পারছেন না।খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের কর্ণধার আব্দুর রশীদের নেতৃত্বে কয়েকজন স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগীতায় সাপটিকে বস্তায় ভরে বন বিভাগের অফিসে নিয়ে যাওয়া হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করার কথা জানান তারা। গ্রীন ভয়েস এর আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।কুড়িগ্রাম বন বিভাগের সেবাকর্মী আশরাফুল ইসলাম অজগর সাপটি তাদের হেফাজতে আছে নিশ্চিত করেন। তিনি আরো জানান, উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর হতে পারে। এটি শীঘ্রই কোন নিরাপদ স্হানে অবমুক্ত করা হবে।