• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কুড়িগ্রামে ডিলারের ৫০ হাজার টাকার অর্থদন্ড

| নিউজ রুম এডিটর ৮:৪৬ অপরাহ্ণ | ০৮/০৯/২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:কুড়িগ্রামে সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়ে কৃষকের কাছে অধিক মূল্যে সার বিক্রি করায় এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের শাহজাদী ট্রেডার্স এর মালিক ও সাব ডিলার আব্দুস ছামাদ পার্শ্ববর্তী ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কাছে এক বস্তা ইউরিয়া সার ১৮শ’ টাকায় বিক্রি করেন। এসময় অন্যান্য কৃষকরা মূল্য বেশি নেওয়ায় প্রতিবাদ করেন। তারা জানান সরকার প্রতিবস্তা (৫০ কেজি) ইউরিয়া সারের মূল্য ১৩শ’ টাকা নির্ধারণ করেছেন। আপনি কেন বেশি টাকা নিবেন। বিষয়টি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে

খবর পেয়ে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দু’পরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কিছু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদন্ড দেয়া হয়েছে।