• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

বিএনপি ক্ষমতায় এলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করা হবে: তারেক রহমান

 

শিক্ষকদের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা ও সমর্থন চাইলেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, দেশকে সত্যিকারের এগিয়ে নিতে হলে গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক রাষ্ট্র, আর সে রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে, এ দুই বিষয়েই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, শিক্ষক এবং শিক্ষার মানোন্নয়নে দলটি সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতিবিরোধী বিপ্লবের সূচনা করতে হবে।

শিক্ষকদের সব দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি, এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করতে পারলে স্বপ্নের বাংলাদেশ কোনোদিন বাস্তবায়িত হবে না।

আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী যোগ দেন। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।