• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

পাবনার ইস্যুতে

জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না, – ডা. শফিকুর

| Peoples News ৮:১৫ পূর্বাহ্ণ | ২৮/১১/২০২৫ রাজনীতি, লিড নিউজ

জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে এ কথা জানান তিনি।

জামায়াত আমির লিখেন, ‘পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে— এটি ব্যালটের যুদ্ধ নয় বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।’

তিনি আরও লিখেন, ‘প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে। তবে সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো— জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।’

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই জোরদার হবে বলেও জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’

এর আগে বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সমর্থকদের সঙ্গে বিএনপির হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তালেব মন্ডলের গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।