=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি

পরিবর্তনের নির্বাচনে ধানের শীষই একমাত্র পথ’ সনাতনী সমাবেশে—গয়েশ্বর রায়!

| Peoples News ৭:৪৬ পূর্বাহ্ণ | ৩০/১১/২০২৫ বিএনপি, রাজনীতি

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনার নির্বাচন। তার ভাষায়, ধানের শীষই এই পরিবর্তনের একমাত্র পথ এবং জনগণের সামনে এর কোনো বিকল্প নেই।

শনিবার সন্ধ্যার আগমুহূর্তে শেখরনগর ইউনিয়নের রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সমর্থনে আয়োজিত সনাতনী সমাবেশে তিনি এসব বক্তব্য দেন।

গয়েশ্বর রায় বলেন, ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়—এই নীতির ভিত্তিতে দলীয় ঐক্য বজায় রাখা জরুরি। দলের মধ্যে মতবিরোধ থাকলেও তা ঘরে বসে মিটিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, সংগঠনের ভেতর বিভক্তি দেখা দিলে জনগণ হতাশ হয় এবং আন্দোলনের শক্তি দুর্বল হয়ে পড়ে।

তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, নেত্রী সুস্থ থাকলে দেশ ও গণতন্ত্র সুস্থ থাকবে। তিনি দাবি করেন, জনগণের দোয়া এবং প্রার্থনাই খালেদা জিয়ার জন্য সবচেয়ে বড় শক্তি।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশুদ্ধানন্দ চক্রবর্তী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সনাতনী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।